পর্ণগ্রাফি রোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ

২৫ নভেম্বর, ২০২০ ২২:৫৯  
কপিরাইট লংঘন ও পর্ণগ্রাফি রোধকল্পে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সভাপতি সিমিন হোসেন রিমির সভাপতিত্বে বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, মমতাজ বেগম, কাজী কেরামত আলী, অসীম কুমার উকিল এবং সুবর্ণা মুস্তাফা সভায় অংশগ্রহণ করেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালকবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।